বাস খাদে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাও-রানীশংকৈল সড়কে গতকাল রোববার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে ঠাকুরগাঁও সদর হাসপাতাল এবং অন্যদের বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, নেকমরদ থেকে ছেড়ে আসা ওই বাসটি ঠাকুরগাঁওয়ে যাওয়ার সময় বালিয়াডাঙ্গীর চার কিলোমিটার দক্ষিণে কাঁচখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।