প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার খেজুরতলা এলাকার বটতলা স্থানে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসের অন্তত ১১ যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত আতিকুল তালুকদার (৫২), সালমা বেগম (২৭) , রিজিয়া বেগম (৭০) ও হাবিবুর রহমানকে (৩০) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ফরিদপুর অফিস