বাস খাদে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৩৫ যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে গজারিয়ার ভাটেরচর বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম বলেন, নিরাপদ পরিবহনের দ্রুতগতির একটি বাস ভাটেরচর এলাকায় একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১০-১২ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।