প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে জব্বার শেখ (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা আরও ১২ জন যাত্রী আহত হয়। গতকাল রোববার দুপুরে রাজবাড়ী থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে ওরসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।