বাস খাদে পড়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ২০ জন।

নিহত শিশুর নাম রাকেশ পদ দাশ (১২)। রাকেশ যশোরের শার্শা উপজেলার রামপুর ধলদা গ্রামের বিষ্ণুপদ দাশের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের যাত্রী ছিল রাকেশ। রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাতক্ষীরা-যশোর সড়কে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে রাকেশ ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় ২০ জন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।