বাস খাদে পড়ে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা-গুমানিগঞ্জ সড়কের উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গুদর সেতুর কাছে গতকাল শনিবার রাতে একটি বাস খাদে পড়ে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ী নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত সিরাজুল গুমানিগঞ্জ গ্রামের কছের উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রাত আটটার দিকে একটি বাস গুমানিগঞ্জ থেকে কোচাশহর যাচ্ছিল। গুদর সেতুর কাছে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে সিরাজুল নিহত ও অপর ১৫ যাত্রী আহত হন।