বাস খাদে পড়ে শিশুপুত্রসহ মা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আট মাসবয়সী শিশুপুত্রসহ মা নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কুলিয়ারচর উপজেলার মনোহরপুর এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম নাদিরা আক্তার (২৮)। শিশুপুত্রের নাম আনাস। বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের লোহাজুরী গ্রামে।
পুলিশ ও যাত্রীরা জানান, ২০-২৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ১০টার দিকে মনোহরপুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে গিয়ে পড়ে। মা-ছেলে ঘটনাস্থলে মারা যায়। চারযাত্রী সামান্য আহত হন। তাঁদের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বলেন, বাসের চালক পলাতক। নিহত মা ও ছেলের লাশ হাইওয়ে থানার পুলিশ হেফাজতে রাখা হয়েছে।