বাস চলছে না, ঢাকাযাত্রা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলায় যান চলাচল কমে গেছে। গতকাল রোববার সিলেটের কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে দেখা গেছে, সাধারণ যাত্রীরা অপেক্ষা করছে, কিন্তু দূরপাল্লার বাসগুলো সিলেট থেকে ছেড়ে যাচ্ছে না।একইভবে সিলেট রেলস্টেশনেও বসানো হয়েছে পুলিশের প্রহরা। গতকাল বিকেলে রেলওয়ে থানার পুলিশ ঢাকাগামী একটি রেল থেকে ১২৩ জনকে নামিয়ে দিয়েছে।ঢাকাগামী বাস চলাচল কার্যত বন্ধ থাকলেও পুলিশের পদস্থ কর্মকর্তারা বলছেন, কারও বাধা পেয়ে নয়, নিরাপত্তাজনিত কারণে বাসচালকেরা দূরপাল্লায় যাতায়াত সাময়িক বন্ধ রাখছেন। মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বাস চলাচলে পুলিশ বাধা দেয়নি। তবে বাসে কারা, কী উদ্দেশ্যে যাচ্ছে, বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।পুলিশি বাধা ডিঙিয়ে ঢাকায় মহসমাবেশে অংশ নিতে বিএনপির নেতা-কর্মীদের বিচ্ছিন্ন যাতায়াত অব্যাহত রয়েছে বলে সংগঠন সূত্র জানায়। সিলেট মহানগর থেকে আট হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে। বাধা সত্ত্বেও বিচ্ছিন্নভাবে ঢাকায় যাত্রা অব্যাহত রয়েছে জানিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী জানিয়েছেন, অনানুষ্ঠানিক ঢাকাযাত্রা মহাসমাবেশের আগপর্যন্ত অব্যাহত থাকবে।এদিকে বিএনপির অন্যতম শরিক দল জামায়াত ২৯টি মাইক্রোবাসে ঢাকায় যাত্রা করেছে বলে দলীয় সূত্র জানায়। জামায়াতের কৌশলী যাত্রায় ছদ্মবেশও রয়েছে বলে দলীয় সূত্র জানায়। যোগাযোগ করলে নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের জানান, নেতা-কর্মীরা নিজ নিজ ব্যবস্থাপনায় গত শনিবার রাত থেকে ঢাকায় যেতে শুরু করেছেন।