প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের টেপাখোলা-রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাইপাস সড়কে গত সোমবার থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে রোববার দুপুরে পরীক্ষামূলকভাবে এ সড়কে দুটি বাস আসা-যাওয়া করে। এর আগে সড়কের কসিমদ্দিনের ডাঙ্গি এলাকায় বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় গত বুধবার থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে এ পথের বাসযাত্রীরা। এ নিয়ে ১৬ আগস্ট প্রথম আলোয় ‘বিশাল গর্ত, চলাচল বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে।