বাস চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্বোধনের দিনেই বন্ধ হয়ে যাওয়া পিরোজপুর-বেনাপোল পথে বিআরটিসি এসি (শীতাতপনিয়ন্ত্রিত) বাস সার্ভিস আবার চালু হয়েছে। গতকাল সোমবার সকালে পিরোজপুর বাস টার্মিনাল থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকত আলী। এর আগে ১০ জুন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল ওই বাস সার্ভিস উদ্বোধন করেছিলেন। ওই দিন সকালে পিরোজপুর থেকে বেনাপোল যাওয়ার পথে বাগেরহাট বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বাস মালিক সমিতির লোকজন এটি চলাচলে বাধা দেন এবং বাসের চালককে মারধর করেন। এতে সার্ভিসটি বন্ধ হয়ে যায়।