বাস চলাচল স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরার এক পরিবহন কর্মকর্তাকে মারধরের জেরে ঢাকা হয়ে ত্রিপুরার আগরতলা ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে বাস চলাচল স্থগিত রয়েছে। আজ বুধবার থেকে এই সার্ভিস শুরু হওয়ার কথা ছিল। খবর পিটিআইয়ের।
ত্রিপুরা সড়ক পরিবহন করপোরেশনের (টিআরটিসি) এল জে রখুম নামের এক কর্মকর্তা গত সোমবার ঢাকায় মারধরের শিকার হন বলে টিআরটিসি কর্তৃপক্ষ বলেছে। টিআরটিসির ব্যবস্থাপনা পরিচালক কেশব কর গতকাল মঙ্গলবার আগরতলায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের লিয়াজোঁ কর্মকর্তা এল জে রখুম একটি নতুন ভলভো বাসের চলাচলের অনুমোদন নিতে গত সোমবার ঢাকায় যান। তিনি ঢাকায় দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হন। রোড পারমিটের কাগজপত্রও তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।’
কেশব কর বলেন, ১৬ অক্টোবর ওই পথে বাস চলাচল শুরু হতে পারে।