বাস চলাচলে বাধা, শিবিরকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বেসরকারি বাস (তরী সার্ভিস) চলাচলে বাধা দেওয়ায় শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে চৌধুরীহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক শিবিরকর্মীর নাম কামরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চৌধুরী হাট এলাকায় শিবিরকর্মীদের তরী বাস চলাচলে বাধা দেওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে অন্য দিনের তুলনায় গতকাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ছিল শান্ত। এদিন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অন্য দিনের তুলনায় বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক। শিক্ষার্থীদের উপস্থিতিও বেড়েছে। অনেক বিভাগেই ক্লাস অনুষ্ঠিত হয়েছে।