বাস চাপা দিল অটোরিকশাকে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহী ওই বাসটিকে ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে। তবে আটটার দিকে পুলিশের অনুরোধের তারা অবরোধ তুলে নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন যাত্রীকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, নিহত দুজনই পুরুষ। তবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে। ঘটনার পরপরই বাসের চালক পালিয়েছেন। পুলিশের অনুরোধের পরিপ্রেক্ষিতে আধা ঘণ্টা অবরোধের পর ক্ষুব্ধ ব্যক্তিরা অবরোধ তুলে নিয়েছে বলেও তিনি জানিয়েছেন।