বাস চাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস চাপায় জীবন মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কটিয়াদী-ঢাকা আঞ্চলিক মহাসড়কের বেতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জীবনের বাড়ি কটিয়াদীর ছেকামারা গ্রামে। তার বাবার নাম হামদু মিয়া। বেতাল এলাকায় তাঁর খালাবাড়ি। গতকাল সকাল সকাল নয়টার দিকে সে খালাবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিল। এ সময় পেছন দিক দিয়ে একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, বাস রেখে চালক পালিয়ে গেছেন।