বাস চাপায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় স্থানীয় হামেদিয়া মাদ্রাসার এক ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, নিহত ছাত্রের নাম মো. সাহাব উদ্দিন (১৬)। সে স্থানীয় কাথরিয়া ইউনিয়নের বাগমারা এলাকার হাফেজ ফরিদ আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাস সাহাব উদ্দিনকে চাপা দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে গাড়িটি আটক করে।বাঁশখালী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবদুল মান্নান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, নিহত ছাত্রের পরিবারের সদস্যরা লাশের ময়নাতদন্ত করতে আগ্রহী নয়। তারা মামলা করতেও চায় না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা লাশ নিয়ে যেতে চাইছে।