বাস চাপায় দুই ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় আজ শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। নবীনগর-কালিয়াকৈর সড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া থানার কাছে রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই ব্যক্তি হলেন আজাদ (৩০) ও বারেক (৫৫)। আজাদের বাড়ি লালমনিরহাট এবং বারেকের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তাঁরা দুজনই আশুলিয়া এলাকায় ভ্যান চালাতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জ থেকে একটি পিকনিকের বাস আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ফিরছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ভ্যানগাড়িকে চাপা দেয়।

মোশাররফ হোসেন জানান, পুলিশ বাসসহ এর চালক দেলোয়ার হোসেনকে আটক করেছে।