ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় নিহত তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে একটি মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাতটার দিকে এ ঘটনা ঘটেছে। 

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বাসটি পালিয়ে গেছে। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মোটরসাইকেল আরোহী সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮) ও একই গ্রামের আবদুল বাছির মিয়ার ছেলে মনির হোসেন। চালক আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনারামপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া (২৮)।
ওসি মো. হুমায়ুন কবির জানান, আরোহী দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।