বাস চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মিরপুর সড়কে বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী বাস চালু করার দাবিতে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের ব্যানারে গতকাল রোববার দুপুরে পরিবহন কার্যালয় ঘেরাও করলে ঢাকাগামী বেলা সোয়া একটার শিক্ষক বাসগুলো আটকা পড়ে। এই পরিস্থিতিতে পরিবহন কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মো. এমদাদুল হক ও প্রক্টর তপন কুমার সাহা ঘটনাস্থলে যান। এ সময় শিক্ষার্থীরা তাঁদের দাবির কথা জানান। এ পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁরা আজ সোমবার থেকে বাস চালু করার আশ্বাস দেন। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বরাত দিয়ে প্রক্টর তপন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।