বাস টার্মিনাল স্বাভাবিক ট্রেনে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুকে ঘিরে আন্তজেলা বাস টার্মিনাল ও শম্ভুগজ্ঞ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল ১৫ আগস্ট। তবে গতকাল শুক্রবার থেকে বাস টার্মিনাল এলাকা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু ভিড় বেড়েছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে।রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত চারটি ট্রেন ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জামালপুরের দিকে গেছে। প্রতিটি ট্রেন ঢাকা থেকেই ছাদসহ উপচে পড়া ভিড় নিয়ে আসছে।ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সহকারী মো. সামছুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আমরা কোনো যাত্রীকে ছাদে উঠতে দিচ্ছি না। ঢাকা থেকেই ট্রেনের ছাদ যাত্রীতে বোঝাই হয়ে আসছে।’সামছুদ্দোহা বলেন, ঈদে সব মানুষ একসঙ্গে রাজধানী থেকে ফেরেন বলে এই অবস্থার সৃষ্টি হয়।ময়মনসিংহে ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ১৫ আগস্ট সব অফিস একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় সড়কে বাড়তি চাপ পড়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তিনি বলেন, ‘শহরে প্রবেশ করার প্রতিটি স্থানে লোকবল বাড়িয়ে দিয়েছি। এখন ঢাকা শহরের বাড়তি বাসগুলোকে শহরে প্রবেশ করতে দিচ্ছি না।’