বাস ট্রাক কেড়ে নিল তিনটি প্রাণ
ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলের লোহাগড়ায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার খাড়াকান্দি এলাকায় শুক্রবার ট্রাকের চাপায় সুজন (১৬) নামের এক কিশোর নিহত হয়। এ ঘটনায় রাকিব (১৪) নামের অপর এক কিশোর আহত হয়েছে। তাদের বাড়ি উপজেলার খাড়াকান্দি গ্রামে।লোহাগড়া (নড়াইল): নড়াইল-লোহাগড়া সড়কের লক্ষ্মীপাশা টেলিফোন এক্সচেঞ্জের সামনে শুক্রবার একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী উপজেলার রামকান্তপুর গ্রামের লাহাব মোল্লা (২৫) নিহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইল-নাসিরনগর সড়কের সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়ায় গতকাল শনিবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় পথচারী মো. আবদুল মন্নাফ মিয়া (৬০) নিহত হন। নিহতের বাড়ি উত্তর কুট্টাপাড়া গ্রামে।