বাস-ট্রাক সংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্ষ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বেলা তিনটার দিকে দুধসর এলাকায় ঝিনাইদহগামী একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খায়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ