বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটির চালক মো. ইসমাইল হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। গতকাল সোমবার দুপুর ১২টায় পৌর শহরের নিতাইশাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইল হোসেনের (৩৫) বাড়ি ফরিদপুরের দবতরিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দিনাজপুর থেকে পণ্যবাহী ট্রাকটি ঢাকা যাচ্ছিল। দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটের নিতাইশাহ এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।