বাস-ট্রাক সংঘর্ষে ছাত্রী নিহত আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইয়াসমিন সুলতানা নামের এক ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।গত মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কে যশোর সদর উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনার খালিশপুর এলাকার শরিফুল ইসলামের মেয়ে ইয়াসমিন খুলনা সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন বেলা সাড়ে তিনটার দিকে খাজুরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের নয়জন যাত্রী আহত হন। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে ইয়াসমিনের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও বাস পুলিশের হেফাজতে রয়েছে।