বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মহাসড়কে আজ শুক্রবার বেলা সোয়া একটায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিটি দুর্ঘটনাস্থল উপজেলার গাড়িদহ এলাকা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী
বগুড়ার শেরপুরে মহাসড়কে আজ শুক্রবার বেলা সোয়া একটায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিটি দুর্ঘটনাস্থল উপজেলার গাড়িদহ এলাকা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী

বগুড়ার শেরপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে উপজেলার গাড়িদহ এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে আজ শুক্রবার বেলা সোয়া একটায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বাস ও ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। নিহত দুজনের একজন বাসযাত্রী বলে নিশ্চিত হওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত ব্যক্তির লাশ ট্রাকটির কাছে পাওয়া গেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বাসের যাত্রী দুলাল হোসেন (৪০)। তিনি নওগাঁ সদর থানার বেজাহার গ্রামের আফজাল হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩২) অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বুলবুল ইসলাম আরও জানান, দ্রুতি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি নওগাঁ থেকে ওই সময় ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী বগুড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালকদের পরিচয় নিশ্চিত হতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বগুড়ার শেরপুরে মহাসড়কে আজ শুক্রবার বেলা সোয়া একটায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিটি দুর্ঘটনাস্থল উপজেলার গাড়িদহ এলাকা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী
বগুড়ার শেরপুরে মহাসড়কে আজ শুক্রবার বেলা সোয়া একটায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ছবিটি দুর্ঘটনাস্থল উপজেলার গাড়িদহ এলাকা থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী

উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসের সামনের বাঁ পাশের চাকা ফেটে গেলে ট্রাকের সঙ্গে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুটি বাহনই বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।