বাস-ট্রাকের সংঘর্ষে ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আহলাদিপুর জামাই পাগলের মাজার এলাকায় গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক তুষারসহ ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মান্নাফ সরদার জানান, রাজবাড়ী থেকে বরিশালগামী আশা পরিবহনের সঙ্গে বিপরীত দিকের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের কিছু অংশ ভেতরে ঢুকে যাওয়ায় চালক আটকা পড়েন। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে উদ্ধার করতে সক্ষম হন। রাজবাড়ী প্রতিনিধি