বাস থেকে পড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর-ঢাকা মহাসড়কের বাবুখা এলাকায় গতকাল বুধবার দুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম সাত্তার মিয়া (৫৫)। বাড়ি মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকায়। বাসটি গাইবান্ধা থেকে রংপুর আসছিল। একজন সাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসচালক পলাতক। গাড়িটি আটক করেছে পুলিশ।