বাস থেকে পড়ে বৃদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর বড়িয়ায় গতকাল শনিবার দুপুরে রওশন আরা বিবি (৬২) নামের এক নারী চলন্ত বাস থেকে পড়ে নিহত হয়েছেন। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুরের মৃত মজিবর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রওশন আরা বিবি দুপচাঁচিয়ার জিয়ানগর বড়িয়া থেকে বাসে ওঠেন। বাসে ওঠার পর পরই ভাড়া নিয়ে বাসের কন্ডাক্টরের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। এর একপর্যায়ে কন্ডাক্টর উত্তেজিত হয়ে রওশন আরাকে বাস থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় রওশন আরা বাস থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর পরই বাসটি দ্রুত পালিয়ে যায়।