প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় আহত হয়েছে ১০ শিক্ষার্থী। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কুলাউড়া উপজেলার চুনঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কলেজের বাসে করে বাড়ি ফিরছিল। এ সময় রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। মৌলভীবাজার প্রতিনিধি।