বাস দুর্ঘটনায় তিন নারী দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাটে গতকাল শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৩ নারী যাত্রী দগ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরা উপজেলার কাজিরহাটে শরীয়তপুর থেকে মঙ্গল মাঝিরঘাটগামী একটি বাস উল্টে যায়। এতে বাসের ২০ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে হোসনে আরা বেগম, চায়না বেগম ও মায়া আক্তার বাসের ইঞ্জিনের গরম পানিতে দগ্ধ হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এস এম সায়েম বলেন, আহত ২০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দগ্ধ তিন নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে উল্টে যায়। এ ঘটনায় মামলা হয়নি। চালক পলাতক রয়েছেন।