প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে বাসশ্রমিক নেতাকে মারধর করার প্রতিবাদে গতকাল শুক্রবার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট পালন করা হয়েছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গত বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ওই সড়কে বাস ধর্মঘটের ডাক দেয়।
গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে লোকাল বাস ও মাহেন্দ্র গাড়ি (থ্রি-হুইলার) চলাচল নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়ায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদ সন্ত্রাসী হামলার শিকার হন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ সাইদুর রহমান বলেন, দোষীদের গ্রেপ্তার করা না হলে তাঁরা রোববার থেকে জেলার সব সড়কপথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেবেন।
কোটালীপাড়া থানার ওসি আবদুল লতিফ বলেন, ওই ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।