বাস ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী-তালতলী আঞ্চলিক মহাসড়কে বাস মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল সোমবার সকালে প্রত্যাহার করা হয়েছে। তালতলী বাসস্ট্যান্ডের জমি নিয়ে বাস মালিক সমিতি ও স্থানীয় কাঠ ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জের ধরে গত শনিবার সকাল থেকে বরগুনা জেলা বাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। রোববার রাতে তালতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার হোসেন, তালতলী উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল আহম্মেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের উপস্থিতিতে বাস মালিক সমিতি ও কাঠ ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা বৈঠক হয়।