বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে টেম্পো, ইজিবাইক, মাহেন্দ্র চালক-শ্রমিকদের মহাসড়ক অবরোধ এবং বাস চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে পরিবহনমালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে বাস চলাচলে নিরাপত্তা দেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। বরিশাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, গত রোববার গৌরনদী উপজেলা এবং আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সংযোগ সড়কে বাস চলাচলে ইজিবাইক, টেম্পোচালকেরা বাধা দেওয়ায় ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়। স্থানীয় সাংসদ আবুল হাসানাত অবদুল্লাহ এবং পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামানের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ায় তা প্রত্যাহার করে নেওয়া হয়।