বাস-নছিমন সংঘর্ষ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়ায় আঠারোমাইল এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহী বাস ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছে।নিহত তিনজন হলেন: নছিমনের যাত্রী যশোরের কেশবপুর উপজেলার ভায়না গ্রামের মফিজ উদ্দিন (৭০), ডুমুরিয়া উপজেলার চুকনগরের ভীম পাল (৩০) ও অজ্ঞাতনামা এক নারী (৫০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঠারোমাইল মসজিদের পাশ দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন নছিমনের যাত্রী মাজেদা বেগম (৬০), রনজিদা বেগম (৩৫) এবং তাঁর দুই মেয়ে নাসরিন (১০) ও পারভিন (৩)।ডুমুরিয়া উপজেলার চুকনগর মহাসড়ক পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে।