বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন। এতে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। 

আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার কসকা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, ডেলটা লাইন পরিবহনের বাসটি টাঙ্গাইল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
সদর উপজেলার মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ পাঠান বলেন, বাসটি উদ্ধার করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।