বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়া উপজেলার শহীদনগর এলাকায় পাবনা-বগুড়া মহাসড়কে গতকাল মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বাড়িতে ঢুকে পড়লে এর চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত শিশুর নাম আরাফাত হোসেন (১)। সে ওই বাড়ির মানিক হোসেনের ছেলে। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ থেকে আসা একটি যাত্রীবাহী বাস পাবনার কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। শহীদনগর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের মানিক হোসেনের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আরাফাত হোসেন মারা যায়।