বাস পিকআপ-ভ্যান সংঘর্ষে আহত ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বান্দুরা সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাস ও পিকআপ-ভ্যানের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাড়ে নয়টায় সিরাজদিখানের খারসুর চক এলাকায় ঢাকাগামী পিকআপ-ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় পিকআপ-ভ্যানটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় এবং বাসটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে পিকআপ-ভ্যানের চালক মুকসেদ (৪০) এবং পিকআপ-ভ্যানের যাত্রী মোজাহারকে (৪৫) নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।