বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ বুধবার একটি বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আহতদের কেরানীহাট ও দোহাজারীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পাঠানীপুল এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকসহ দুজন মারা যান। এ ছাড়া বাসের চালক ও ১০ যাত্রী আহত হন।

নিহতেরা হলেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া এলাকার আনোয়ার হোসেন (৩৫) ও একই উপজেলার নাজিরপাড়া এলাকার মনোয়ার হোসেন (২৩)। আর আহতরা হলেন ফুল মিয়া (৪৮), মো. খালেদ (৪৫), আবদুর রহমান (৪৯), মো. করিম (৩৪), মো. বাপ্পী (১৮), হেলাল উদ্দিন (২৩), মো. জসিম (৩৫), মো. সোলেমান (৩৫) ও রবিউল হোসেন (৪৬)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী প্রথম আলোকে বলেন, কক্সবাজারের চকরিয়া থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি সামনের দুটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। লাশ ও গাড়ি দুটি থানায় নিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।