বাস পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দুটি বাস ও দুটি মাইক্রোবাস উপহার দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ৷ গতকাল মঙ্গলবার
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে এই বাস ও মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে ধন্যবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, এই বাস ও মাইক্রোবাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিবহনসংকট হ্রাস পাবে৷ এভাবে সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতা করলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও আবাসনসংকটের সমাধান হবে৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, নির্বাহী পরিচালক আসিফ ইকবাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কাজী সাইফুদ্দীন ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন৷
বিজ্ঞপ্তি৷