বাস ফুটপাতে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা এলাকায় গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ফুটপাতে উঠে যায়। এতে বাসের ধাক্কায় পথচারী ও ব্যবসায়ীসহ কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় ওই মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে পুলিশ গিয়ে রেকার দিয়ে স্কাইলাইন পরিবহনের দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে।