বাস-বাড়িভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
বাসভাড়া, বাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে বাম সংগঠন গণসংহতি। সাগরের গ্যাস ব্লক ইজারা বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ঘোষিত ১৪ জুনের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের আহ্বানও জানিয়েছে দলটি।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেছেন, সরকার বাসভাড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস-সংকটের সমাধান করতে পারছে না। সিন্ডিকেটের দোহাই দিয়ে বাসভাড়া ও দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। এসব সংকট পাশ কাটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ও সংবিধান সংশোধনের নতুন ইস্যু হাজির করে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার। বিএনপি জোটও এ বিষয়ে আন্দোলন করছে না।নেতারা বলেন, মহাজোট সরকার বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করলেও তাদের আমলে গৃহীত পিএসসি-২০০৮ চুক্তির বাস্তবায়ন করছে। ওই চুক্তি অনুযায়ী, ১৬ জুন সাগরের গ্যাস ব্লক ইজারা ও তৃতীয় পক্ষের কাছে বিক্রির চুক্তি করা হচ্ছে। এ চুক্তির বিরোধিতা করে অবিলম্বে তা বাতিল ও শতভাগ মালিকানা নিশ্চিত করে নতুন জ্বালানি চুক্তি করার দাবি জানায় দলটি।সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সম জোনায়েদ সাকি, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম, বাচ্চু ভুঁইয়া ও আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।তন হয়ে পড়েন।