প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পালনে বাধা দেওয়ার প্রতিবাদে গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সবজিকান্দি এলাকায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মধুখালী থানার এসআই কুদ্দুস হাওলাদার রোববার রাতে মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সদস্য আবদুর রহিম ফকিরসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
ফরিদপুর অফিস