বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শনিবার রাতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত আরেকজনকে মুমূর্ষু অবস্থায় সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুজনের মধ্যে একজন নারী। তাঁদের পরিচয় জানা যায়নি।
ধামরাই থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস গতকাল রাত সাড়ে আটটার দিকে বালিথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসের ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দ্রুতগতিতে চালাতে গিয়ে বাহন দুটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।