বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের নাজির বাজার এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক সুরত আলী (২৫) ও যাত্রী শামসুন্নাহার (৩৫) নিহত হয়েছেন। নিহত দুজনের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিলেট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নাজির বাজার এলাকায় সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হবিগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অহত হন সুরত আলী ও শামসুন্নাহার। হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা হয়েছে।