বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কান্দাইল এলাকায় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কান্দাইল এলাকায় বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

নরসিংদী সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয় ব্যক্তি নিহত হয়েছে। আহত তিনজন।

আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার মাধবদী থানার কান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন রেজাউল করিম (৩৮) ও বাবুল হোসেন (৩২)। বাড়ি সিলেটের বিয়ানীবাজার।

স্থানীয় লোকজনের ভাষ্য, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, যাত্রীবাহী বাসটি নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সকাল সাতটার দিকে কান্দাইল এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যায়।