বাস-মিনিবাসের অ্যাঙ্গেল খুলতে বলেছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে চলাচলকারী বাস-মিনিবাসের দুই পাশে লাগানো লোহার অ্যাঙ্গেলসহ সব ধরনের বাড়তি অংশ ১০ আগস্টের মধ্যে খুলে ফেলতে বলেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে চলাচলরত বিভিন্ন বাস ও মিনিবাসের দুই পাশে লোহার অ্যাঙ্গেল লাগানো হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি।