বাস-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকায় আজ রোববার বিকেল চারটার দিকে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, নিহতদের নাম প্রাথমিকভাবে লালন ও সামাদ বলে জানা গেছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারী পলাতক। বাসের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।