বাস-মোটরসাইকেল মুখোমুখি, প্রাণ গেল বাবা-ছেলের
বগুড়া শহরের চারমাথায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: আবুল কালাম আজাদ (৪৮), তাঁর ছেলে হৃদয় আহমেদ (২৪) ও তাঁদের সহযাত্রী তপন কুমার বিশ্বাস (৩৮)।
আবুল কালাম আজাদের ভাই বগুড়া সরকারি আজিজুল হক কলেজের গণিত বিভাগের শিক্ষক আবুল কালাম আসাদ বলেন, তাঁদের বাড়ি বগুড়া সদর উপজেলার শশীবদনী গ্রামে। শহর থেকে বাড়ি ফেরার পথে চারমাথায় ঢাকা-রংপুর মহাসড়কে তাঁর ভাই-ভাতিজার মোটরসাইকেলের সঙ্গে একটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই মোটরসাইকেলে থাকা তপনের বাড়িও শশীবদনী গ্রামে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
বগুড়া সদর উপজেলার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বলেন, লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসসহ চালক পালিয়ে গেছেন।