প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে যাত্রীদের সুবিধার জন্য দুটি সৌজন্য বাস সার্ভিসের উদ্বোধন করেছে পুলিশ। গতকাল বিকেলে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় সার্ভিসের উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার মোহা. আবদুল জলিল মণ্ডল। রমজান মাসে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত বাস দুটি ২ নম্বর গেট থেকে বারিক বিল্ডিং মোড় প্রয়োজনে ইপিজেড পর্যন্ত চলাচল করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) এ কে এম শহিদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য।