বাস সার্ভিস চালুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর দাবিতে গতকাল বৃহস্পতিবারও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।কলেজ সূত্র জানায়, বাসের দাবিতে বুধবারের পর গতকালও কলেজে মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে। এ সময় ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে শিক্ষার্থীরা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়। ইউএনও কার্যালয়ে না থাকায় তাঁর পক্ষে অফিস সহকারী স্মারকলিপিটি গ্রহণ করেন। শিক্ষার্থীরা বলেছে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।ইউএনও মো. সামছুল ইসলাম মুঠোফোনে বলেন, স্মারকলিপিটি দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।