বাস হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের একটি বাস উপহার দিয়েছেন। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম গতকাল সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে ফিতা কেটে ‘বিজয়’ নামের ওই বাস ও এর চাবি কলেজের অধ্যক্ষের কাছে হস্তান্তর করেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মান্নান।